সৌদি আরব
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ আসছে আজ
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুপুর ২টার দিকে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা।
মৃত্যুদণ্ড কার্যকরের পর চিঠি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির বিভিন্ন কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি থাকার তথ্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিপদে পড়া প্রবাসীদের আইনি সহায়তা, মৃত্যুদণ্ড ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ এবং বন্দিদের সুরক্ষায় সরকারের তৎপরতা কতটা কার্যকর, তা নিয়ে জবাবদিহির দাবি উঠছে।
যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান যাচ্ছে সৌদিতে, পেছনে দীর্ঘ সামরিক সম্পর্ক
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এসব যুদ্ধবিমান প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি সৌদি আরবকে আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের সহায়তা দিতে পরিবহন উড়োজাহাজ ও সামরিক উপদেষ্টাও পাঠাচ্ছে দেশটি। যুক্তরাজ্য ও সৌদি আরবের কয়েক দশকের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এসেছে এই সিদ্ধান্ত।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ বগুড়ায়
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার প্রবাসী কর্মী শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে স্বজনরা তাঁর মরদেহ গ্রহণ করলে পুরো এলাকায় শোকের মাতম শুরু হয়। পরিবারের উপার্জনক্ষম একমাত্র মানুষকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও সন্তানরা।
সৌদি আরবে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও
সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক, যাঁদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদক-সংশ্লিষ্ট অপরাধে। সম্প্রতি পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশিরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে ওই দুই ব্যক্তি প্রথম ছয় মাসের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নন।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে নতুন তথ্য নেই
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার সম্পর্কে দেশটির সরকার এখনো নতুন কোনো তথ্য জানায়নি। একই সঙ্গে সৌদি আরবের কারাগারে থাকা প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দির বিষয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২৩ অক্টোবর) রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।